ঢাকা
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০০
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬
আপডেট: এপ্রিল ১৩, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি'গ্রেফতার ৭

বিশেষ প্রতিবেদক,ঢাকা:

রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৩ এপ্রিল) সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।  

মঈন ছাড়া গ্রেফতার বাকি আসামিরা হলেন: সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।

এর আগে সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।

জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই কথিত নেতা। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। অভিযুক্ত মঈন উদ্দিন নিজেকে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলেন, যুবদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। ডাক্তার কামরুলকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তারা।

হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। 

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram