ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৭
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬
আপডেট: মার্চ ১৩, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬

সেহরি না খেয়ে কি রোজা হবে?

ইসলাম ডেস্ক:

সেহরি না খেয়ে রোজা রাখা জায়েজ হবে, এতে কোনো আপত্তি নেই। তবে সেহরির সময় কিছু খেয়ে নেয়াই বরকতময়।

আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও! কেননা সেহরিতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন।

(বুখারী, হাদিস : ১৯২৩; মুসলিম, হাদিস : ১০৯৫; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৬৯৩)

পেট ভরে যে খেতে হবে, এমন কোনো শর্ত নেই। মাছ, দুধ বা খেজুর কিংবা হালকা কিছু খেলেও সেহরি খাওয়া হয়। কেউ যদি সেহরিতে উঠতে না পারে, তাহলে তাকেও রোজা রাখতে হবে। সেহরি খাওয়া মুস্তাহাব ও বরকত।

(বিনায়া শরহে হেদায়া : ৪/১০৩)

সেহরি খাওয়ার অনেক ফজিলত হাদিস শরিফে বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সেহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’(মুসলিম, হাদিস: ১৮৪৩; তিরমিজি, হাদিস: ৬৪২)

এ ছাড়াও বিলম্বে সেহরি খাওয়া উত্তম। আগে খাওয়া হয়ে গেলে— শেষ সময়ে কিছু চা, পানি, পান ইত্যাদি খেলেও সেহরির ফজিলত অর্জিত হবে।

(হেদায়া: খণ্ড: ১, পৃষ্ঠা: ১৮৬)

পেটে ক্ষুধা না থাকলে সেহরির সময় দুই-একটি খেজুর খেয়ে নেয়া উত্তম বা অন্য কোনো খাবারও খাওয়া যাবে।

(হেদায়া: খণ্ড: ১, পৃষ্ঠা: ১৮৬)

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram