ঢাকা
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৮
প্রকাশিত : জুলাই ২৬, ২০২৬
আপডেট: জুলাই ২৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ২৬, ২০২৬

কিউআর কোডের মাধ্যমে গাইবান্ধায় পূবালী ব্যাংকের লেনদেনের উদ্বোধন

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে ধারণ করে গাইবান্ধায় রোববার থেকে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের পার্ক রোড শাখার উদ্যোগে বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, পার্ক রোড গাইবান্ধা শাখার ব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমান।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘এক দেশ, এক কিউআর কোড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে গাইবান্ধা কে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক। বাংলা কিউআরের মাধ্যমে এখন ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রæত ও সহজ উপায়ে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী ইসলাম ফ্লাওয়ার মিল, দুলু এন্ড সন্স এবং বুটিক্স জোন -এর স্টলে বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সর্বস্তরের জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর পার্ক সড়ক প্রদক্ষিণ করে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের বার্তা ছড়িয়ে দেয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram