ঢাকা
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৯
প্রকাশিত : জুলাই ২৬, ২০২৬
আপডেট: জুলাই ২৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ২৬, ২০২৬

বাউফলে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ অন্যান্য জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

রবিবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার বগা ইউনিয়ন থেকে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয় । পরে দুপুরের দিকে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীবের ব্যাপক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram