ঢাকা
প্রকাশিত : November 15, 2026
আপডেট: November 15, 2026
প্রকাশিত : November 15, 2026

গাইবান্ধা ভাওয়াইয়া একাডেমী জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধার সাংস্কৃতিক সংগঠন ভাওয়াইয়া একাডেমী গাইবান্ধা জেলা শাখার সাধারণ সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়।

জেলা শহরের ২নং রেলগে বন্ধু সংস্থা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাওয়াইয়া একাডেমি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস.এম আমজাদ হোসেন দীপ্তি ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হাফিজুর রহমান লিটন।

গাইবান্ধা বন্ধু সংস্থার অর্থ সম্পাদক মো: আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিরাজুল ইসলাম সোনা, শফিকুর রহমান শফি, তাজুল ইসলাম তাজু প্রমুখ।

সভায় উপস্থিত ভাওয়াইয়া শিল্পীসহ শতাধিক সুধীজনের সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক ভাওয়াইয়া একাডেমি গাইবান্ধা জেলা শাখার কমিটির গঠন করা হয়।

কমিটির কর্মকর্তারা হচ্ছেন- সভাপতি আব্দুস ছালাম রাজু, সহ-সভাপতি দুলাল সরকার দোলন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক হামিদুল হক হামিদ, সাংস্কৃতিক সম্পাদক আফছার আলী, অর্থ সম্পাদক আব্দুল ওয়াহেদ আলী, সাংগঠনিক প্রচার ও দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম রেজা ও রোকসানা আক্তার রিতা।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বন্ধু সংস্থা নির্বাহী সদস্য দুলাল রায়, নির্বাচন কমিশনার মো: হুমায়ুন কবির, মো: ফজলে রাব্বি মন্ডল। শেষে এক মনোজ্ঞ ভাওয়াইয়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram