

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক কুমিল্লা সড়ক জোনের অধিনে লক্ষ্মীপুর, ব্রাম্মনবাড়ীয়া, ফেনী ও নোয়াখালি চার লেনের মহাসড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন।
গত শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি চার জেলার মহাসড়ক প্রশস্তকরণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানসহ জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।
এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। মহাসড়ক একটি জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের অংশ হওয়ায় মানুষের দুর্ভোগ লাগবে সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় তিনি তিন জেলার পরে শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি সড়ক, রায়পুর সড়ক ও রামগন্জ উপজেলায় চার লেনের মহাসড়ক কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন। নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন। তবে কাজের ধীরগতি পরিলক্ষিত হওয়ায় নির্মাণকাজের গতি ত্বরান্বিত করে দ্রুততম সময়ে তা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন। পরিদর্শনকালে দেখা যায়, ওই এলাকার সড়কের উভয় পাশে সংযোগ সড়ক, হাটবাজার, ঈদগাহ মাঠ, মাদ্রাসা, প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এবং কৃষিজমি রয়েছে। ফলে স্থানীয় জনগণকে প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে হালকা ও ভারী যানবাহনে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাতায়াতের বিষয়টি অবলোপন করেন সচিব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সচিবের একান্ত সচিব ফাহমি মোঃ সায়েফ, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান এবং সড়ক ও জনপথ বিভাগের চার জেলার নির্বাহী প্রকৌশলীসহ কর্তৃপক্ষ ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। বিকাল ৪টায় সচিব লক্ষ্মীপুর সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
