

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) এর দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোসাইটির সাবেক সেক্রেটারী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ডা. মো. ফেরদৌস হোসেন মনজু, সেক্রেটারী মাহামুদুন নবী টিটুল, সদস্য রাগিব হাসান চৌধুরী, মো. সাহেদ হোসেন, নির্বাচন কমিশনার কাজী আমিরুল ইসলাম ফকু, ইউনিট কর্মকর্তা সাইদুর রহমান শাওন প্রমুখ।
তফসিল ঘোষণা করার পর ৭টি পদের বিপরীতে প্রতিটি পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় মনোনয়ন দাখিলকৃত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন ভাইস চেয়ারম্যান ডা. মো. ফেরদৌস হোসেন মনজু, সেক্রেটারী মাহামুদুন নবী টিটুল, কার্যকরী সদস্য শহিদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. সাহেদ হোসেন, মোছা. রেবেকা সুলতানা ও শাকিল আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু ও সহকারি নির্বাচন কমিশনার ৪ জন। উল্লেখ্য, এ নির্বাচন উপলক্ষে গত ২৮ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী ২৮ অক্টোবর খসরা ভোটার তালিকা প্রকাশ, ২৯ অক্টোবর ভোটার তালিকার আপত্তি দাখিল ও আপত্তি নিষ্পত্তি, ৩০ অক্টোবর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩১ অক্টোবর প্রার্থী মনোনয়নপত্র সরবরাহ, ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর যাচাই-বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ৪ নভেম্বর চুড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৫ নভেম্বর প্রার্থীদের সাথে মতবিনিময়, ৯ নভেম্বর ওজিএম ও ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
