ঢাকা
প্রকাশিত : November 9, 2026
আপডেট: November 9, 2026
প্রকাশিত : November 9, 2026

চন্দ্রগঞ্জে যাত্রীবাহি বাস উল্টো তিনজন নিহত.আহত২০

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরে যাত্রীবাহি বাস উল্টো এখন পর্যন্ত তিনজন নিহত ও কমপক্ষে ২৫জন আহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে বাবুল হোসেন(৬) ও অজ্ঞাত এক নারী ও এক পুরুষ রয়েছে। তাদের বয়স ৪০ থেকে ৪৫। তবে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে। এখন পর্যন্ত ১৫জনকে সদর হাসপাতাল ও ৫জন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের আবদুর রহমান,রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ ৭জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আজ সোমবার দুপুর বারোটার দিকে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামে একটি বাস ৩০/৩৫জন যাত্রী নিয়ে চৌমুহনী বাসটার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছলে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল মিয়া ও অজ্ঞাত এক পুরুষ ও নারীসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়। এসময় আবদুর রহমান,রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ

অন্তত আরো ২০জন আহত হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭জনের অবস্থায় আশংকাজনক। তবে বেপোরায়া গতি ও রাস্তার কারনে এই দূঘটনা বলে জানায় স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram