

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে সৈয়দপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন সৈয়দপুর উপজেলা প্রশাসন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, সৈয়দপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিমুন ইসলাম সেলিম, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান, সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর মো. মাহফুজার আলম ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলম।
এ ছাড়া বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, সাংবাদিক মমিন আজাদ, এনসিপি সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক জাবেদ আক্তারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার মুখ্য সংগঠক একরামুল হক বিজয়।
বক্তারা উপজেলার বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা এবং সরকারের চলমান অগ্রাধিকার ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্য ও মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং এসব বিষয় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসক সৈয়দপুর উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তর ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের কাছ থেকে দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
