ঢাকা
প্রকাশিত : November 9, 2026
আপডেট: November 9, 2026
প্রকাশিত : November 9, 2026

সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
সৈয়দপুরে ট্রেন থেকে ছিটকে পড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার সময় সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের শেষ প্রান্তে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ শাহপাড়ার মরহুম শফিয়ার রহমানের ছেলে এবং দেবীগঞ্জ প্রামানিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঘটনার বিবরণে জানা যায়, ঢাকায় কোচিংরত ছেলে সারোয়ার হোসেন শাহিনকে নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড়ে ফিরছিলেন আব্দুর রাজ্জাক। রাত ৩টা ৫৫ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে ট্রেনটি নীলফামারীর উদ্দেশে ছেড়ে যায়। এ সময় তিনি ট্রেনের টয়লেট থেকে বের হয়ে অসাবধানতার কারণে ট্রেনের ঝাকুনি সামাল দিতে না পেরে বগির খোলা দরজা দিয়ে ছিটকে নিচে পড়েন। এতে তিনি মাথা, বাম পা ও হাতে আঘাত পান।
গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক গুরুত্বর অবস্থা দেখে রোগীকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালেই তিনি মৃত্যুবরণ করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘সম্ভবত টয়লেট থেকে ট্রেনের দরজা দিয়ে ছিটকে পড়েন। একারণে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বরভাবে আঘাতপ্রাপ্ত হন। ট্রেন যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর অবস্থা দেখে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।’

এতে ওই হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই রেজাউল করিম বাদি হয়ে একটা অপমৃত্যু মামলা করেছেন। এর প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram