ঢাকা
প্রকাশিত : October 28, 2026
আপডেট: October 28, 2026
প্রকাশিত : October 28, 2026

আব্বাস উদ্দিনের জন্মবার্ষিকীতে গাইবান্ধায় ভাওয়াইয়া আসর ও মোর কালারে কালা

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ভাওয়াইয়ার আসর ‘ও মোর কালারে কালা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের আয়োজনে স্থানীয় মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে ভাওয়াইয়ার আসরটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাইবান্ধার প্রান্তিক প্রতিভাবান ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।

‘গ্রামীণ শিল্পীদের প্রতিভা বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন’ এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাসাস গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, মানাপ জেলা সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী, সাংবাদিক মোদাছেরুজ্জামান মিলু, অ্যাড. শাহনেয়াজ খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকসঙ্গীতের কোষাধ্যক্ষ আব্দুস সালাম রাজু।

সংগীত পরিবেশন করেন রাজু মিয়া, আনারুল ইসলাম, আঞ্জুমানা আরা রিতা, সালাউদ্দিন ফকির, আব্দুল্লা আল আমিন, ইব্রাহিম, আলো সরকার, নিজাম উদ্দিন আউলিয়া, রবিউল ইসলাম রবি। কবিতা আবৃত্তি করেন কবি সোহেল রানা। যন্ত্রে সংগীতে ছিলেন তবলায়- লাসেন, বাঁশিতে- মিঠু, দোতরায়- সাদা মিয়া।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram