ঢাকা
প্রকাশিত : October 29, 2026
আপডেট: October 29, 2026
প্রকাশিত : October 29, 2026

গাইবান্ধায় মাকে মৃত্যু দেখিয়ে বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ : শিশু উদ্ধার

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪০ হাজার টাকায় বাবার বিক্রি করা ১৪ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মা খালেদা বেগম পোশাক শ্রমিকের কাজ করতে ঢাকায় থাকায় তাকে সুন্দরগঞ্জে খালার বাড়িতে রাখা হয়েছিল।

স্থানীয়রা জানায়, শিশুটির বাবা আজাহার আলী প্রায়ই সময় জুয়া ও মাদকে আসক্ত থাকে। মায়ের অনুপস্থিতির সুযোগে গত ১ অক্টোবর তিনি খালার কাছ থেকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশু আদিবাকে নিয়ে যান। কয়েক দিনেও ফেরত দেননি। পরে শিশুটির মা ও খালার পরিবার জানতে পারেন, নোটারি পাবলিকে খালেদা বেগমকে মিথ্যাভাবে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট করেছেন আজাহার আলী। এরপর সাদুল্যাপুর উপজেলার পূর্বখামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের পরিবারের কাছে ৪০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার ও আইনগত সহায়তা চেয়ে ২৭ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেন খালেদা বেগম। পরদিন বুধবার ভোরে সাদুল্যাপুর থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

এব্যাপারে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম বলেন, সুন্দরগঞ্জ থানার একটি অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে বিক্রি হওয়া শিশুটিকে নলডাঙ্গা থেকে উদ্ধার করা হয়। পরে সারাদিন বিক্রির সাথে জড়িতদের আটক করতে অভিযান চালানো হয়েছে। সন্ধ্যায় শিশুটিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, শিশুটির বাবা মাদক ও জুয়ায় আসক্ত। ধারণা করা হচ্ছে, জুয়া ও মাদকের টাকা জোগার করতে শিশুটিকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram