ঢাকা
প্রকাশিত : October 29, 2026
আপডেট: October 29, 2026
প্রকাশিত : October 29, 2026

বাউফলে সাংবাদিক-রাজনীতিবিদদের হুমকি, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হু'মকি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এবং নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। সভায় বক্তব্য রাখেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল পৌরসভার সাধারণ সম্পাদক নুরুল আমীন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি রুহুল আমীন। সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা এবং নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram