ঢাকা
প্রকাশিত : October 22, 2026
আপডেট: October 22, 2026
প্রকাশিত : October 22, 2026

সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

এম. ওমর ফারুক সৈয়দপুর:
সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন সৈয়দপুর উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা ) সৈয়দপুর উপজেলা শাখা। “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় স্থানীয় জিআরপি মোড় হইতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ট্রাফিক বক্সের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনোতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাক চালক, জীপ চালক, মাইক্রোবাস চালক, রিক্সা ভ্যান চালক, হুন্ডা চালক ও পখচারিদের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়।

র‌্যালিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহা ফাতেহা তাকমিলা, পৌর জামায়াতের আমির ও নিবাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা যথাক্রমে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, সংগঠনের সভাপতি, মাহফুজার রহমান রুবেল, সাধারণ সম্পাদক কামাল ইবনে ফারুকি, সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এম. ওমর ফারুক, ট্রাফিক ইন্সপেক্টার ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়া।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram