ঢাকা
প্রকাশিত : October 6, 2026
আপডেট: October 6, 2026
প্রকাশিত : October 6, 2026

নিচুকলোনীতে হিরোইনসহ মাদক কারবারি লাড্ডান আটক

আজকাল বাংলা ডেস্ক:

এলাকাকে মাদকমুক্ত করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিচুকলোনীবাসী। হিরোইনসহ মাদক কারবারি লাড্ডানকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাকে স্থানীয় জনতা আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এলাকার মাদক নিয়ন্ত্রণ কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ। তারা উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তরে সহযোগিতা করেন।

অনুসন্ধানে জানা গেছে, লাড্ডানের পুরো পরিবারই মাদক কারবারের সাথে জড়িত। এর আগে তার ছোট ভাই জনি মাদকের অপরাধে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়। ভাইয়ের এমন মৃত্যুর পরও লাড্ডান সংশোধন হয়নি। এমনকি তার বাবা ইউছুফ নিজেও হিরোইন সেবন ও বিক্রির সাথে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় হিরোইন সরবরাহ করে যুবসমাজ ধ্বংস করছিল। আজ মাদক হাতবদলের সময় এলাকাবাসী লাড্ডানকে ঘেরাও করে হিরোইনসহ ধরে ফেলে।

মাদক নিয়ন্ত্রণ কমিটির নেতৃবৃন্দ বলেন, "ক্রসফায়ারে এক ভাই মরার পরও এই পরিবারের মাদক ব্যবসা বন্ধ হয়নি। বাপ-বেটা মিলে এলাকা ধ্বংস করছে। আমরা এলাকায় কোনো মাদক ব্যবসা চলতে দেব না।"

পুলিশ জানায়, জনতা ও কমিটির সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এবং চক্রের অন্য সদস্যদের বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram