ঢাকা
প্রকাশিত : October 4, 2026
আপডেট: October 4, 2026
প্রকাশিত : October 4, 2026

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামালের ৮৫তম জন্মদিন পালিত

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ।।

“ফুলের জলসায় নিরব কেন কবি”— সুরের আবহে মানিকগঞ্জের রাজনীতি ও শিক্ষা অঙ্গনের জীবন্ত কিংবদন্তি, সাবেক সংসদ সদস্য এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামালের ৮৫তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে তাঁর অনুগত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের খানবাহাদুর কলেজ রোড সংলগ্ন আব্দুর রহমান ভবন মিলনায়তনে এই প্রীতি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শান্তি, সম্প্রীতি ও প্রগতির বার্তা ছড়িয়ে দিয়ে এই বর্ষীয়ান রাজনীতিবিদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

প্রফেসর ঊর্মিলা রায়ের সভাপতিত্বে এবং প্রভাষক আমিনুর রহমান অঞ্জনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান।

বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ কামালের বর্ণাঢ্য জীবন ও সংগ্রামের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রফেসর ফজলুল হক, প্রফেসর ইন্তাজ উদ্দিন, অধ্যাপক আবুল ইসলাম সিকদার, অ্যাডভোকেট মোকসেদুর রহমান, অ্যাডভোকেট আ. ত. ম জহির আলম খান লোদি এবং অ্যাডভোকেট এ কে এম কায়সার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, কমরেড আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চান্দু, নারীনেত্রী বিলকিস রেজা পরাগ, ফরিদা ইয়াসমিন কনা ও সেলিনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল কেবল একজন রাজনীতিক নন, তিনি মানিকগঞ্জের শিক্ষা ও সমাজ উন্নয়নের আলোকবর্তিকা। ছাত্রজীবনের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্বদান মানিকগঞ্জের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বাধীনতা-উত্তর মানিকগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠাসহ গণমানুষের শিক্ষার জন্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তিনি প্রধান কারিগরের ভূমিকা পালন করেছেন। তিনি আজীবন সততা, মানবতা ও সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবর্গ এই মহীয়সী ও প্রবীণ নেতার শতায়ু ও কর্মময় জীবনের সাফল্য প্রার্থনা করে তাঁর হাতে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram