ঢাকা
প্রকাশিত : October 2, 2026
আপডেট: October 2, 2026
প্রকাশিত : October 2, 2026

লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরণ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।

লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরমান হোসেন কিরণ। জ্যেষ্ঠতার ক্রমানুসারে শহর ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। ২ অক্টোবর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের বিশেষ দায়িত্বে) আকবর হোসেন মুন্না স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে আরমান হোসেন কিরণকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

জেলা ছাত্রদল আশা করছে, নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আহ্বায়কের নেতৃত্বে লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram