ঢাকা
প্রকাশিত : October 2, 2026
আপডেট: October 2, 2026
প্রকাশিত : October 2, 2026

খিলক্ষেতে নিখোঁজ সেই স্কুলছাত্র ১৩ দিন পর কমলাপুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজের ১৩ দিন পর হাবিবুল্লাহ নাঈম (১৩) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে কমলাপুর রেলস্টেশনসংলগ্ন নিউ সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন।

হাবিবুল্লাহ নাঈম খিলক্ষেতের কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মোহাম্মদ বাবুল ইসলাম।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটার দিকে খিলক্ষেত থানাধীন খাঁপাড়ার বাসা থেকে বের হওয়ার পর নাঈম আর বাসায় ফেরেনি। এ ঘটনায় পরদিন ১৮ সেপ্টেম্বর খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, মায়ের বকাঝকার পর নাঈম বাসার অন্যরা না থাকার সুযোগে নিজের কিছু জামাকাপড় একটি ব্যাগে নেয়। এরপর মায়ের ব্যবহৃত একটি পুরোনো অচল মুঠোফোন সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরে বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে করে কমলাপুরে যায় সে। সেখানে নিউ সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজ শুরু করে।

নাঈম নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারের জন্য পরিবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চেয়ে পোস্ট দেওয়া হয়। এর মধ্যে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নাঈমের সঙ্গে থাকা একটি মুঠোফোন নম্বর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে টাকা চেয়েছেন। এ ঘটনায় ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে শেষ পর্যন্ত থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে নাঈমকে উদ্ধার করা হয়

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram