ঢাকা
প্রকাশিত : November 3, 2026
আপডেট: November 3, 2026
প্রকাশিত : November 3, 2026

সৈয়দপুরে বীরপ্রতীক মতিউর রহমান এঁর দাফন সম্পন্ন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীরপ্রতীক এঁর দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত কারণে গত সোমবার (২ নভেম্বর) রাতে শহরের গোলাহাট এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ....... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ (3 নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নীলফামারী জেলা পুলিশ ও পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদাভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী সরকার ও বীরমুক্তিযোদ্ধা মো. আবু বক্কর সিদ্দিক এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক পতাকা ও সেনাবাহিনীর পতাকা দিয়ে মরহুমের কফিন আচ্ছাদিত করা হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ সেনাবাহিনী ও বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার পক্ষ থেকে কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

বাদ জোহর সৈয়দপুর শহরের গোলাহাট রেলওয়ে কলোনি ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে শহরের গোলাহাট কবরস্থানে দাফন করা হয়।

মতিউর রহমান বীরপ্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ এবং দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ড. শাহনাজ ফারজানা আফরোজের বাবা। দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুস সালামের শ্বশুর ছিলেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার ও প্রধান শিক্ষক মো. সামসুল হকসহ অনেকে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram