ঢাকা
প্রকাশিত : October 20, 2026
আপডেট: October 20, 2026
প্রকাশিত : October 20, 2026

ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বছর এটি তার দ্বিতীয় সরকারি ভারত সফর। এ সফরে কূটনীতির পাশাপাশি বাণিজ্যিক বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতে আসার আগে রুবিও উজবেকিস্তান সফর করেন। সেখানে তিনি মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান। এরপর তিনি মুম্বাইয়ে পৌঁছান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে আলোচনা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

মুম্বাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে, গত মে মাসে তিনি নয়াদিল্লি ও কলকাতা সফর করেন। সে সময় তিনি তাজমহলও ঘুরে দেখেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।

তবে এবার মোদির সঙ্গে রুবিওর বৈঠকের কোনো সূচি নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জামনগর সফর করবেন। বন্দরনগরী জামনগর ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগোষ্ঠীর অন্যতম প্রধান কেন্দ্র। সেখানে অবস্থিত গোষ্ঠীটির প্রধান তেল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম।

এ ছাড়া ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের স্মরণে একটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে তার।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram