ঢাকা
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৩
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৬

গাইবান্ধায় ধর্ষক চেংটুর শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটায় ৪ বছর শিশু ধর্ষণ ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে সাঘাটা ভুমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সাঘাটা পোষ্ট অফিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচি করা হয়েছে ।

মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি সাঘাটা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে সাঘাটা থানা গেটে অবস্থান করে।

পরে মিছিলটি সাঘাটা বাজার পল্টন মোড়ে পযর্ন্ত এসে শেষ করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্যা রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাষ্টার), ধর্ষিতার পিতা আজাদ মিয়া ও ভুমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিকসহ অনেকে।

এসময় "নিজেরা করি' সংস্থার সাঘাটা শাখার কর্মসূচী সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সুব্রত কুমার, অবিনাশ চন্দ্র রায়, অষ্টমী রাণী, শ্যামলী দাস, রিপর্না মন্ডল, শীবনাথ কুমার সরকারসহ অনেকে মানববন্ধনকারিদের সহযোগিতা করেন।

উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিল কান্দি গ্রামে ​গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মঙ্গলবার দুপুরে সাঘাটার হাসিলকান্দি গ্রামে ৪ বছরের এক কন্যাশিশুকে চাপড়া ভাজা রুটির প্রলোভন দেখিয়ে মোন্তাজ আলী ওরফে চেংটু (৫৫) নামের এক ব্যক্তি শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ধর্ষকের বিরুদ্ধে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram