ঢাকা
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০২
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৬

বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ।

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া ৩০ জন প্রান্তিক পেশাজীবীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রত্যেক প্রশিক্ষণার্থীর ব্যাংক হিসাবে আরও ১৮ হাজার টাকা করে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার হুমায়ুন কবির।

প্রশিক্ষণ ও সহায়তার আওতায় থাকা প্রান্তিক পেশাজীবীদের মধ্যে রয়েছেন জুতা মেরামত ও প্রস্তুতকারী, কাঁসা-পিতলপণ্য প্রস্তুতকারী, বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারী, কুমার এবং নকশিকাঁথা শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ।

সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram