ঢাকা
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩২
প্রকাশিত : আগস্ট ২২, ২০২৬
আপডেট: আগস্ট ২২, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২২, ২০২৬

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার বিকেলে স্থানীয় দেশী ভোজ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, আনোয়ার উল ইসলাম আরিফ, জয়েন্ট সেক্রেটারী মুফতি আহসান হাবীব কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।

ইসলামী অনুশাসন, দলের আদর্শ ও দেশগঠনের লক্ষ্য সামনে রেখে শপথ বাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ। এর আগে জেলার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়।
বক্তারা রাষ্ট্রে ও সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা, তাকওয়া এবং আমানতদার বজায় রাখার তাগিদ দেন। সেইসাথে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন বক্তারা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram