ঢাকা
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৭
প্রকাশিত : আগস্ট ২২, ২০২৬
আপডেট: আগস্ট ২২, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২২, ২০২৬

সৈয়দপুরে এসআইপি এ্যাবাকাসের আন্তর্জাতিক মেগা কালারিং কম্পিটিশন

তৌসিফ রেজা, সৈয়দপুর প্রতিনিধি:

সৈয়দপুরে সোসিয়েবল ইনটেলেকচুয়াল প্রোগ্রেস (এসআইপি) এ্যাবাকাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল মেগা কালারিং কম্পিটিশন। শুক্রবার (২১ আগস্ট) পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে সপ্তম শ্রেণির প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত ছবিতে রং করে এবং তৃতীয় থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নিজেরা ছবি এঁকে রং করে প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী প্রথম ১০ জনকে পুরস্কার এবং অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

একই সময়ে অভিভাবকদের নিয়ে এ্যাবাকাস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসআইপি এ্যাবাকাসের চেয়ারম্যান অধ্যাপক রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ট্রেইনার সাম্মী জামান ও সৈয়দপুর শাখার ম্যানেজিং ডিরেক্টর রাজিবুর রহমান।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে শিশুদের মেধা ও মনন বিকাশে প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষার প্রয়োজন রয়েছে। এ্যাবাকাস, ব্রেইন জিম ও স্পিড রাইটিংয়ের মতো কার্যক্রম শিশুদের গণিত, মনোযোগ ও দ্রুত চিন্তার সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

আয়োজকরা জানান, সৈয়দপুর শাখার কার্যক্রম শুরু হয়েছে মাত্র দুই মাস আগে। আগামীকাল ও পরদিন শাখাটিতে বিনামূল্যে ট্রায়াল ক্লাস অনুষ্ঠিত হবে। আজকের প্রতিযোগিতা ও আলোচনা সভায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ছাড়ে ৩ হাজার টাকা ভর্তি ফি এবং মাসিক ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার দেড় ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram