ঢাকা
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৮
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৬
আপডেট: আগস্ট ২০, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৬

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

 জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

 প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।  বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাক কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও কেএফেসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু প্রমুখ।

আয়োজকরা জানায়, 'তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়,  লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়' এই প্রতিপাদ্য নিয়ে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি 'জলছত্র' উদ্বোধন করা হয়েছে।  শিক্ষার্থীদের উদ্দেশ্যে নোবিপ্রবি উপাচার্য গোলাম রব্বানী বলেন, যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে ডিভাইসের ওপর আসক্তি কমাও, দয়া করে আসক্তি কমাও। অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখবে, শুধু সময় অপচয়। এটি আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, কোন সন্দেহ নেই। কিন্তু এটি আমাদের অনেক সময় কেড়ে নিচ্ছে। আমরা যতটুকু ইতিবাচকভাবে এটি ব্যবহার করছি, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে ব্যবহার করছি। ইতিবাচক-নেতিবাচক বাদ দিয়ে আমরা আমাদের সময় অপচয় করছি। অতএব ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram