ঢাকা
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০১
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৬
আপডেট: আগস্ট ১৩, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৬

রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না : গাইবান্ধা জেলা প্রশাসক

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেছেন, যে দেশের মাটিতে কবি নজরুল ইসলাম শুয়ে আছেন, যেদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সেইদেশে মাদক প্রশ্রয় পেতে পারে না। তিনি বলেন, মাদক সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থী, তরুণ ও আগামী প্রজন্মকে দূরে রাখতে সকলকে সচেতন হতে হবে। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সকলের সহায়তা করা উচিত।

বৃহস্পতিবার(১৩ আগস্ট) গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা, আয়োজিত মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহা. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, গাইবান্ধায় অনেক আলোকিত মানুষের বসবাস। র‌্যাবের ডিজি মহোদয়ের বাড়িও গাইবান্ধায়। এই আলোকিত জায়গায় মাদকের আখড়া থাকতে পারে না, মাদক প্রশ্রয় পেতে পারে না। এই গাইবান্ধা থেকেই মাদক নির্মূলের অভিযান শুরু হবে। তিনি গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসসহ জেলার সব শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অপরাধমুক্ত রাখতে শিক্ষার্থী ও তরুণদের সংস্কৃতিমনস্ক ও ক্রীড়ার প্রতি মনোনিবেশ করতে হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram