ঢাকা
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৭
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৬
আপডেট: আগস্ট ১৩, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৬

১৫ আগস্ট পালনের প্রস্তুতি সভা, বসুন্ধরা থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভাকালে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের এম ব্লকের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভাটারা থানার বরাত দিয়ে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়। 

এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল। ভাটারা থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছেন এডিসি নিয়াজ মেহেদী। 

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram