ঢাকা
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৭
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৬
আপডেট: আগস্ট ১৩, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে আত্মগোপন, পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.বাদল হক (৫৯)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন। কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমাম বাড়ীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তপন সরকার বলেন, র‌্যাব-১০এর একটি আভিযানিক দল গতকাল (১২আগস্ট) রাতে কেরানীগঞ্জ মডেল থানার ইমাম বাড়ীর এলাকায় একটি অভিযান চালায়। এসময় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: বাদল হক (৫৯)’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram