ঢাকা
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৮
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৬
আপডেট: জুলাই ২৮, ২০২৬
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৬

সাঘাটায় উত্তরবঙ্গ ট্রাভেল এজেন্সি অফিসে আড়াই লক্ষ টাকার মালামাল চুরি

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যা বাজারে উত্তরবঙ্গ ট্রাভেল এজেন্সি নামের একটি অফিসের তিনটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।

চোরেরা অফিস থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ডিএসএলআর ক্যামেরা ও অ্যাকশন ক্যামেরাসহ প্রায় ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী তারিকুল ইসলাম (শুভ) সাঘাটা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার উল্যা বাজারে বাংলালিংক টাওয়ারের নিচে তার ‘উত্তর বঙ্গ ট্যুরস এন্ড ট্রাভেলস’ নামে একটি অফিস রয়েছে। গত ২৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অফিসের কার্যক্রম শেষে তিনি অফিসের মূল গেট, দ্বিতীয় গেট ও অফিস কক্ষ তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরে ২৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে জরুরি কাজে অফিসে এসে দেখেন, তিনটি তালাই খোলা এবং অফিসের ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

পরে তিনি দেখতে পান, অফিসে থাকা একটি এইচপি কোর আই-৫ (৫ম জেনারেশন) ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার (মনিটরসহ), একটি ক্যানন ২০০ডি ডিএসএলআর ক্যামেরা (লেন্সসহ) এবং একটি অ্যাকশন ক্যামেরা চুরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগীর দাবি, ২৫ জুলাই রাত সাড়ে ৯টার পর থেকে ২৭ জুলাই রাত সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা অফিসে ঢুকে এসব মালামাল নিয়ে যায়। স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান না পাওয়ায় তিনি থানায় অভিযোগ করেন।

চুরির ঘটনায় এলাকাজুড়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram