ঢাকা
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৯
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৬
আপডেট: জুলাই ২৮, ২০২৬
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত বাউফলের ইব্রাহিম

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন
পটুয়াখালী বাউফলের আবু সালেহ ইব্রাহিম।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় ডালিমা গ্রামের সন্তান এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি সাংগঠনিক, সামাজিক ও শিক্ষার্থীকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ততা রয়েছে ইব্রাহিমের।

তিনি নতুন দায়িত্বে তিনি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং আদর্শভিত্তিক ছাত্রনেতৃত্ব বিকাশে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দায়িত্বপ্রাপ্তির পর ইব্রাহিম মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাঁর প্রতি আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে পারেন।

আবু সালেহ ইব্রাহিম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মো: মুছা তালুকদারের ছেলে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram