ঢাকা
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৩
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬
আপডেট: জুলাই ৮, ২০২৬
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

জাগো ফাউন্ডেশনের সঙ্গে গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের ভার্চুয়াল মতবিনিময় সভা

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

আজ ৮ জুলাই ২০২৬, দুপুর ২.০০টা থেকে ৩.০০টা পর্যন্ত ওয়েব প্ল্যাটফর্মে গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের সঙ্গে একটি ফলপ্রসূ ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আকিব জাবেদ। আলোচনায় অংশ নেন এবং । গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং সংগঠনের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ঋতু রবি দাস, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক গাজী নাইবুর আহমেদ শাওন এবং সহ-সভাপতি আসমা আক্তার।

সভায় গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, সরকারি সমাজসেবা অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ, স্কুল-কলেজভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ।

আলোচনার এক পর্যায়ে জাগো ফাউন্ডেশনের প্রতিনিধিরা তাদের শিক্ষা, যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। একই সঙ্গে তারা গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।

গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরাম একটি নবীন ও ক্ষুদ্র সংগঠন হওয়া সত্ত্বেও জাগো ফাউন্ডেশনের প্রতিনিধিরা সংগঠনের উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সামাজিক অঙ্গীকারের প্রশংসা করেন। তারা ভবিষ্যতে দক্ষতা বৃদ্ধি, সুশাসন, স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং অংশীদারিত্বমূলক কার্যক্রমের মাধ্যমে আরও বিস্তৃত পরিসরে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।

এই মতবিনিময় সভা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই সামাজিক উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

পরিশেষে, গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের পক্ষ থেকে জাগো ফাউন্ডেশনের সমগ্র টিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে ইতিবাচক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram