ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৭
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬
আপডেট: জুলাই ৭, ২০২৬
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

দুমকিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল মঙ্গলবার (০৬ জুলাই) রাতে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঢাকা থেকে পিকআপ গাড়ীতে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করে। র‌্যাবের চেকপোষ্ট দেখে অপরাধী চক্র দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব ও তাদের পিছু ধাওয়া করে দুমকি গামী রাস্তার আঙ্গারিয়া বাজারস্থ আঙ্গারিয়া ব্রিজে পিকআপ গাড়ীটিকে চালক বিহীন অবস্থায় পাওয়া যায়।

উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় গাড়ীর ড্রাইভারসহ আরো দুজন ব্যাক্তি গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতা ও উপস্থিতিতে পিকআপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর বডির নীচে চেসিসের ফাকা যায়গার মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী অধিনায়ক মোঃ রাশেদুল আহসান বলেন, অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে দুমকি থানায় আসামীদের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামত পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরোও বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram