

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের বানেশ্বর পাড়া এলাকার খাজা শেখ (৬০) নামে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ৭ জুলাই দুপুরে নিজ বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে হোসেনের ঘাট নামক এলাকায় বিদ্যুতের খুঁটির (পোলের) সঙ্গে লাগানো একটি গাছের ডাল কাটছিলেন খাজা শেখ।
এ সময় অসাবধানতাবশত গাছের ডাল বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
