ঢাকা
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৯
প্রকাশিত : জুলাই ৩, ২০২৬
আপডেট: জুলাই ৩, ২০২৬
প্রকাশিত : জুলাই ৩, ২০২৬

বাউফলে বসতঘরে দুর্ধর্ষ চুরি

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুরে ইউনিয়নে ফের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় হতাশায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (০২ জুলাই ) গভীর রাতে কেশবপুর এলাকার মৃত আবদুল কাদের আকন বাড়িতে এঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওইদিন গভীর রাতে সিঁধ কেটে কে বা কারা ঘরে ঢুকে ৩টি সিলিং ফ্যান, ড্রামভর্তি চাল, খাদ্যসামগ্রী, গ্যাস সিলিন্ডারসহ প্রয়োজনীয় মালমালা চুরি করে নিয়ে যায়।

এমন ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের নিরাপত্তা ও মানসিক শান্তিকেও মারাত্মকভাবে বিঘ্নিত করেছে বলে জানান পরিবারের সদস্যরা।

তাঁরা আরও জানান, আমাদের বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিলেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে অভিযোগ আমলে নেয়নি পুলিশ।

তারা আরোও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যদি এমন হয় এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সাধারণ মানুষ এভাবে কতদিন ভুক্তভোগী হয়ে থাকবে।

এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পরও কেন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং
এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা উস্কানি দিচ্ছে তা দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ওই এলাকার একাধিক ব্যক্তিরা।

একজন অসহায় বিধবা নারী বারবার অভিযোগ জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াকে নিয়ে প্রশ্ন তুলে এঘটনার
অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram