

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া ভূমি অফিসের মেইন রাস্তা বন্ধ করে সড়ক জনপদের ব্রিজ নির্মাণ। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ ।
দশমিনা টু বাউফল মহাসড়কে বহরমপুর ইউনিয়নের বগুড়া ভূমি অফিসে যাওয়ার মেইন রাস্তা বন্ধ করে একটি ব্রিজ নির্মাণ করা হয়। এই ব্রিজ নির্মাণ করা হয়েছে ভূমি অফিসে মেইন রাস্তা থেকে যাওয়ার রাস্তাটি বন্ধ করে। এতে করে ও ইউনিয়নের সাধারণ জনগণ ভূমি অফিসে যেতে কোন ধরনের যানবাহন ব্যবহার করতে পারছে না। মেইন রাস্তা থেকে ভূমি অফিসের দূরত্ব প্রায় ৫০০ মিটার হওয়ায় মোটরসাইকেল, রিকশা বা কোন যানবাহন মেইন সড়কে রেখে ভূমি অফিসে যেতে হয়। এতে করে সাধারণ জনগণের ভূমি অফিসের কাজ করতে গেলে অফিসে ঢুকতে কোন ধরনের পরিবহন ব্যবহার করতে পারছে না। এবং সাধারণ জনগণ ওই রাস্তা দিয়ে বিভিন্ন এলাকায় মানুষ যাতায়াত করে রাস্তাটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে বহরমপুর ইউনিয়ন সাধারণ জনগণ।
রহিম নামের এক ব্যক্তি বলেন, আমি ভূমি অফিসে কাজের জন্য এসেছি কিন্তু ভূমি অফিসের দীর্ঘদিনের রাস্তাটি বন্ধ থাকায় আমাকে মোটরসাইকেল মেইন সড়কে রেখে হেঁটে আসতে হয়েছে। এভাবে যদি রাস্তাটি বন্ধ থাকে তাহলে আমাদের সাধারণ জনগণের কষ্টের কোন শেষ থাকবে না। তাই যাতে আমাদের সমস্যা সমাধান হয় সে বিষয়টা একটু দেখবেন এবং প্রশাসনকে অভিহিত করবেন।
এই বিষয়ে বগুড়া ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের ভূমি অফিসের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তাটি বন্ধ হওয়ায় এই এলাকাসহ আমরা ভূমি অফিসের কর্মকর্তারা অফিসে আসতে বিভিন্ন সমস্যায় ভুগতেছি। এই বিষয়ে আমি আমার স্যারকে অভিহিত করেছি । যাতে দ্রুত রাস্তাটি খুলে দেয়া হয়।
