ঢাকা
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৩
প্রকাশিত : জুলাই ২, ২০২৬
আপডেট: জুলাই ২, ২০২৬
প্রকাশিত : জুলাই ২, ২০২৬

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামী মুকুল গ্রেপ্তার

আবু তাহের,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শহীদ সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সতীতলা সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রধান এই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত মুকুল আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার সাদা পোশাকের পুলিশের একটি দল সতীতলা সাহেব বাজারের বিভিন্ন হোটেলে গোপন অবস্থানে (ওঁৎ পেতে) ছিল।

এমতাবস্থায় আত্মগোপনে থাকা খুনি মুকুল ওই এলাকার একটি হোটেলে আসলে সাদা পোশাকের পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। পরে তাকে কড়া নিরাপত্তায় সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

এ পর্যন্ত সাইফুল্লাহ বারী হত্যা মামলায় মুকুলসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আদালত সবাইকে জেলহাজতে প্রেরণ করেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram