

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলের মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি'র উদ্যোগে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য দুটি পরিক্ষা কেন্দ্রে সহায়তা হেল্প ডেস্কের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাউফল সরকারি কলেজ গেট ও কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ গেটে এ হেল্প ডেস্কের আয়োজন করা হয়। হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অবিভাকদের পানি, চকলেট ও এমার্জেন্সি কলম সরবরাহ করা হয়।
এ কার্যক্রম পরিচালনায় ছিলেন, স্প্রেইড হিউম্যানিটি'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রায়হান হোসেন, দপ্তর সম্পাদক সাইমন গাজী, কার্যনির্বাহী সদস্য মেহেদী, কলেজ শাখার সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম সাগর, সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবরিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোসাঃ সামিয়া আক্তার, সহ অর্থ সম্পাদক সিয়াম, সাবিহা সরদার নিথী, প্রচার সম্পাদক অন্তর চন্দ্র শীল, ছাত্র-ছাত্রী কল্যাণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদস্য আল দিহাদসহ অন্যান্য সদস্যরা।
