ঢাকা
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৫
প্রকাশিত : জুলাই ১, ২০২৬
আপডেট: জুলাই ১, ২০২৬
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

বাউফলে ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার বাচ্চকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার বাচ্চুকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (৩০ জুন) রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার মোঃ বাচ্চু সরদারকে (৩৫) গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত বাচ্চু উপজেলার
কালাইয়া ইউনিয়নের মোঃ আলম সরদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ২৪ আগস্ট প্রতিদিনের ন্যায় ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার (৬৫) ও তার পরিবারের অন্যান্য সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দলের সদস্য ভিকটিমের ঘরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করে ভিকটিমের ঘরে থাকা নগদ ৫ লক্ষ টাকাসহ প্রায় ৪৩ লক্ষ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

পরে ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, উক্ত ডাকাতি ঘটনার পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

এবিষয়ে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) মোঃ কামরুজ্জামান, পিপিএম জানান, র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram