ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৩
প্রকাশিত : জুন ৩০, ২০২৬
আপডেট: জুন ৩০, ২০২৬
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক সভা

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়।

বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি.এম মশিউর রহমান মিলনের সঞ্চালনায়
বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকু রহমান,
বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জসীমউদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন, এম এ বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপসাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা রোধে সবাইকে সচেতন হতে হবে। তারা সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠতা ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বরোপ করেন।

বক্তারা আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে উদ্যোগ নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram