ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৩
প্রকাশিত : জুন ৩০, ২০২৬
আপডেট: জুন ৩০, ২০২৬
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

বাউফলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধর ও অফিস ভাংচুর

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম ফয়সাল আহমেদ ওরফে মনির মোল্লার অফিস ভাংচুর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯জুন) রাতে উপজেলার কালাইয়া বন্দরে এ ঘটনা ঘটেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদার অভিযোগ করে বলেন, বিএনপির একাংশের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। আজ হঠাৎ মিছিল সহকারে বিএনপির একাংশের নেতা-কর্মীরা তার কার্যালয়ে ভাংচুর করে এবং তাকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে বিএনপি নেতাদের দাবি, গত শনিবার রাতে ফ্যাসিবাদ বিরোধী মিছিল করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফ্যাসিবাদের দোসররা বিএনপি নেতাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয় এবং ২০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করে কালাইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি গরুর হাট এলাকায় পৌছালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদারের সঙ্গে দেখা হয়। এসময় তাকে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে বলা হলে তিনি বিএনপির কর্মীদের ওপর চড়াও হয়। সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে আসেন। ভাংচুর ও হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত না বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধর ও অফিস ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram