ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৭
প্রকাশিত : জুন ২৮, ২০২৬
আপডেট: জুন ২৮, ২০২৬
প্রকাশিত : জুন ২৮, ২০২৬

লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ক্যাপসুল

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন -এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে একযোগে সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে ১৪৮০টি কেন্দ্রে নির্দিষ্ট বয়সী শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এতে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সকালে লক্ষ্মীপুর পৌরসভার টিকাদান কেন্দ্র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক সম্রাট খীসা। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, পৌরসভার প্রকৌশলী জুলফিকার হোসেন, সেনেটারী ইন্সপেক্টর আবদুল্লাহ হিল হাকিমসহ আরও অনেকেই।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এবার ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এরমধ্যে লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬, সদরে ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ জন শিশু। এতে ৬-১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৩ হাজার ৫৬৮ জন স্বাস্থ্য সহকারী ও ১৯৪ জন সুপারভাইজারেরর তত্ত্বাবধানে জেলা জুড়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram