ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৪
প্রকাশিত : জুন ২৭, ২০২৬
আপডেট: জুন ২৭, ২০২৬
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

দশমিনায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় সিঁথি রানী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিঁথি রানী ওই গ্রামের নিত্য শিকদারের মেয়ে। তিনি দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সিঁথি। গভীর রাতে হঠাৎ তার কক্ষ থেকে বিকট শব্দ শুনে ছুটে যান বাবা নিত্য শিকদার। সেখানে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের মরদেহ ঝুলতে দেখেন। পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram