ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
প্রকাশিত : জুন ২৬, ২০২৬
আপডেট: জুন ২৬, ২০২৬
প্রকাশিত : জুন ২৬, ২০২৬

চাঁদখালী বাজার বণিক সমিতির নির্বাচন ঘিরে অপপ্রচারের প্রতিবাদে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভা

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও দলীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো কথিত অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে লাহারকান্দি ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৬ জুন) সকালে চাঁদখালী বাজার বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সদর থানা পূর্ব বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোরশেদ আলম, লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বতের রশিদ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদখালী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি নুর উদ্দিন মাহমুদ পিরন, সমিতির সহ-সভাপতি মাওলানা হাসান মাহমুদসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, গত ১২ জুন চাঁদখালী বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের একটি পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন এবং সমিতির কার্যালয়ে তালা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, লাহারকান্দি ইউনিয়ন বিএনপি এবং জেলা বিএনপির সদস্য ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তাদের দাবি, বণিক সমিতির নির্বাচন সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের নিজস্ব সাংগঠনিক বিষয়।

এ নির্বাচনের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। বরং অতীতের মতো বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ইউনিয়ন বিএনপি সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে তথ্য প্রচারের অনুরোধ জানান। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ চাঁদখালী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram