
তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে অন্যতম সুফিবাদী ও অরাজনৈতিক সংগঠন ‘আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হাজী মো. তাসলিম আশরাফীকে সভাপতি এবং মো. সোহেল রানা আশরাফীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১৫ জুন) শহরের চাউল মার্কেটস্থ হাজী তাসলিম ভবনে আয়োজিত এক পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাজী মুহাম্মাদ গুলজার আহমেদ আশরাফী (সিনিয়র সহ-সভাপতি), খলিফা মুহাম্মাদ আলী মিসবাহী আশরাফী ও মুহাম্মাদ পারভেজ আলম গুড্ডু আশরাফী (সহ-সভাপতি), মুহাম্মাদ এহতেশামুল হক (রানা সোনা) (যুগ্ম সাধারণ সম্পাদক), মুহাম্মাদ নাদিম আশরাফী (সাংগঠনিক সম্পাদক), মুহাম্মাদ ইরফান আশরাফী (কোষাধ্যক্ষ), খলিফা সৈয়দ মুহাম্মাদ আসিফ আশরাফী (প্রচার সম্পাদক), মুহাম্মাদ খালিদ আজম আশরাফী, মুহাম্মাদ তানভীর আশরাফী ও মুহাম্মাদ আরমান কাদেরী, মুহাম্মাদ হারুন আশরাফী (দপ্তর সম্পাদক) মুহাম্মদ রাসেল আশরাফী(স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক), মো.জাহিদ আশরাফী (সহ-স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক), অ্যাডভোকেট মুহাম্মাদ জাবেদ খান রুবেল (আইন বিষয়ক সম্পাদক), মুহাম্মাদ তাওহিদ আশরাফী (মিডিয়া সেল বিষয়ক সম্পাদক), মুহাম্মাদ সনু আশরাফী (সহ-মিডিয়া সেল বিষয়ক সম্পাদক), মুহাম্মাদ তৌসিফ রাযা আশরাফী (প্রকাশনা বিষয়ক সম্পাদক) এবং মুহাম্মাদ আনোয়ার রাযা আশরাফী (ইসলামী সংস্কৃতি বিষয়ক সম্পাদক)।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মাদ ফিরোজ আলম আশরাফী, হাজী মুহাম্মাদ কায়সার আশরাফী, মুহাম্মাদ জিয়াউল হক বাবু আশরাফী, মুহাম্মাদ মাহাতাব আশরাফী, মুহাম্মাদ আবিদ হোসেন আশরাফী, মুহাম্মাদ আরিফ আশরাফী এবং মুহাম্মাদ তারিক বিন তাসলিম আশরাফী।
সংগঠনের সভাপতি হাজী মো. তাসলিম আশরাফী জানান, ১৯৮৪ সালে ভারতের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আশরাফ কালিম আশরাফ আশরাফী আল জিলানী। এই সংগঠন প্রতিষ্ঠা করেন। গত চার দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি মানবসেবা, চক্ষুশিবির, ইসলামী সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জশনে জুলুসসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, প্রচলিত কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে নারীদের জন্য এককালীন মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জন এবং মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসার স্থান করে নিতে আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
