ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২১
প্রকাশিত : জুন ১৫, ২০২৬
আপডেট: জুন ১৫, ২০২৬
প্রকাশিত : জুন ১৫, ২০২৬

২৪’র জুলাই শহীদদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

২০২৪ সালের জুলাই আন্দোলনে গাইবান্ধার ৬ শহীদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদ ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুনর্বাসনের সাথে জড়িতদের বিচার দাবি করেছে ৬ শহীদ পরিবার। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার ৬ পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। এসময় শহীদ শাকিনুরের স্ত্রী শারমিন আক্তার, শহীদ আরিফুলের স্ত্রী হালিজা বেগম, শহীদ সুজনের স্ত্রী লাইজু বেগম, শহীদ নাজমুলের মা গোলেভান, শহীদ জুয়েল রানার মা জমিলা বেগম ও শহীদ সজলের বাবা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে শাহিনা বেগম বলেন, গাইবান্ধা জেলার ৬টি জুলাই শহীদের কবর পাকা করার কাজ দীর্ঘদিন আগে শুরু হলেও এখন পর্যন্ত কোনোটিই সম্পূর্ণ হয়নি। বারবার ঠিকাদার ছাত্রশক্তির আহবায়ক মেহেদী হাসানকে বলা হলেও তিনি কর্ণপাত করেননি।

এব্যাপারে জানতে জেলা পরিষদের সাথে যোগাযোগ করে জানা যায়, মেহেদী হাসান সব বিল তুলে নিয়ে গেছে। বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি আশ্বাস প্রদান করলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শাহিনা বেগম বলেন, গত ২ জুন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্য সচিব রাহাত ইবনে শহীদ জুলাই আন্দোলনের শহীদ সজলকে চেনেন না বলে বক্তব্য দিয়ে শহীদ পরিবারের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গাইবান্ধা জেলায় জুলাই ও শহীদ এবং আহতদের পুনর্বাসন কমিটি গঠিত হয়েছে। সাবেক জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে শহীদ পরিবারের ওই কমিটিতে কে আছে তাও তারা জানেন না। পরবর্তীতে জানতে পারেন শহীদ সজলের মা শাহিনা বেগমের নাম রয়েছে কিন্তু কোন পদে রয়েছে তাও জানা নেই। কোন দুর্নীতি অমিয়ম হলে শহীদ পরিবারদের দায়ী করতে পারবে না।
লিখিত বক্তব্যে শাহিনা বেগম আরও বলেন, ২৪ এর জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেমাইনী করে গাইবান্ধায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এনসিপির নেতৃবৃন্দ।

এজন্য তারা এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শহীদ পরিবারগুলোর নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। কারণ প্রায়ই শহীদ পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram