ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২০
প্রকাশিত : জুন ১৫, ২০২৬
আপডেট: জুন ১৫, ২০২৬
প্রকাশিত : জুন ১৫, ২০২৬

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩ হাজার ৭০০ টাকা এবং চারটি মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৫ জুন) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে চন্দ্রগঞ্জ থানাধীন ৮নং দত্তপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বটতলী এলাকার জুনার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এবং এসআই মো. হুমায়ুন কবিরের অংশগ্রহণে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে মো. সোহাগ (৩৮) ও মো. ওমর ফারুক (২৮)-এর কাছ থেকে মোট ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর মধ্যে সোহাগের কাছ থেকে ২০ পিস ইয়াবা, নগদ ৩৩ হাজার ৭০০ টাকা, একটি নকিয়া বাটন ফোন ও একটি রেডমি স্মার্টফোন উদ্ধার করা হয়। অপরদিকে ওমর ফারুকের কাছ থেকে ৮ পিস ইয়াবা, একটি আইটেল বাটন ফোন এবং একটি রেডমি স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় ওসমান হোসেন (৪২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ২৮ পিস ইয়াবার ওজন প্রায় ২ দশমিক ৮ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার ৬০০ টাকা।

লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram