ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৫
প্রকাশিত : মে ২১, ২০২৬
আপডেট: মে ২১, ২০২৬
প্রকাশিত : মে ২১, ২০২৬

রামিসা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ঝুমুর চত্বরে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ ও ‘সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ পাটোয়ারী, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, শিশু ও নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা সমাজে উদ্বেগজনকভাবে বাড়ছে। অতীতের বিভিন্ন আলোচিত ঘটনার প্রসঙ্গ তুলে তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগের দাবি জানান।

তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখনও নানা ঝুঁকি ও উদ্বেগ রয়ে গেছে।

বক্তারা আরও বলেন, অপরাধের ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পাশাপাশি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram