ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৪
প্রকাশিত : জুন ৮, ২০২৬
আপডেট: জুন ৮, ২০২৬
প্রকাশিত : জুন ৮, ২০২৬

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার ড. মুহাম্মদ হানিফ মুরাদ। ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদানের শর্তে আগামী চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৭ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. মুহাম্মদ হানিফ মুরাদকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত উপাচার্য ড. মুহাম্মদ হানিফ মুরাদ দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে নবগঠিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগের খবরে জেলায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ এ নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরু হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

জেলাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও দাবির পর অবশেষে এ অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু হলে জেলার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার নতুন সুযোগ লাভ করবে এবং এ অঞ্চলের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram