ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৯
প্রকাশিত : মে ২১, ২০২৬
আপডেট: মে ২১, ২০২৬
প্রকাশিত : মে ২১, ২০২৬

রায়পুরে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট ও নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। এ সময় প্রতিষ্ঠান দুটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স এবং সনদধারী টেকনিশিয়ানের স্বল্পতার প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত সেবা হাসপাতাল প্রাইভেট ও নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও জনবল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram