

বিশেষ প্রতিবেদক,সৈয়দপুর,নীলফামারী:
সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা লুটপাট ও ভাংচুরে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার(১৯ মে) সৈয়দপুর থানায় রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য মো.জিয়াউর রহমান জিয়া বাদী হয়ে ১০জন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫জনকে আসামী করে এই মামলা দায়ের করা হয়। মামলা নং-৪০
মামলার সুত্রে জানা যায়,শহীদ ক্যাপ্টেন মৃধা শামছুল হুদা সড়ক সংলগ্ন সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিস রহিয়াছে। অফিসের পার্শ্বে একটি ভাড়ায় চালিত দোকান রহিয়াছে। যাহার তাড়ার আয়ের অর্জিত অংশ দ্বারা প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়।
আসামীগণ বিভিন্ন সময় উক্ত ভাড়ার দোকানটি জোর পূর্বক দখলের পায়তারা প্রাপ্ত হইয়া খুজিয়া আসিতেছিল। একাধিকবার আাসামীগণকে বাধা নিষেধ করিলেও আসামীগণ বাধা নিষেধের তোয়াকা না করিয়া জোর পূর্বক দখলের চেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ১৮/০৫/২০১৬ ইং তারিখ বিকাল অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় আসামীগণ একই উদ্দেশ্যে সাধন করে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে ধারালো ছোড়া, দা, কুড়াল, হাতুর সহ অন্যান্য দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া অনধিকার অফিস সংলগ্ন ভাড়া প্রদানকৃত দোকানের ভিতরে প্রবেশ করিয়া দোকানের ভাড়াটিয়া মোঃ লাল বাবু (৪৫) কে উক্ত দোকান পরিচালনা করিলে প্রতি মাসে ভাড়ার টাকা প্রদান করিতে বলে, অন্যথায় দোকান ঘর ফাঁকা করিয়া দিতে বলে। তখন ভাড়াটিয়া লাল বাবু দোকান ছাড়িয়ে দিতে অস্বীকৃতি জানাইলে সকল আসামীগণ ভাড়াটিয়া লাল বাবু কে এলোপাথারী ভাবে চড় থাপ্পর মারে।
একপর্যায়ে ধারালো ছোড়া দ্বারা লাল বাবুকে ধাওয়া দিয়ে লাল বাবু প্রাণ ভয়ে দৌড়াইয়া পালিয়ে যায়। আসামীরা একযোগে অফিস সংলগ্ন ভাড়ার দোকানের বিভিন্ন আসবাবপত্র, দেয়াল, রান্নার চুলা ও টিনের বেড়া ভাংচুর করিয়া ক্ষতিসাধন করে। একপর্যায়ে অফিস কক্ষের তালা ও স্ট্রিলের দরজা ভাংচুর করে ক্ষতিসাধন করে। যাহাতে অনুমান ১,৫০,০০০/- (এক পঞ্চাশ হাজার) টাকা ক্ষতিসাধন হয়। আসামীরা ভাড়াকৃত দোকানের হাড়ি পাতিল, কড়াই সহ অন্যান্য জিনিসপত্র চুরি করিয়া নিয়ে যায়। যাহার অনুমান চোরাই মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
মামলার বাদী মো.জিয়াউর রহমান জিয়া ও পুলিশ জানান, আসামীদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
